প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৭ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৪ পিএম
পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পাকিস্তান ও আফগানিস্তানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ জানানো হয়।
সেখানে বলা হয়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
আলোচনায় ‘অঞ্চলের বর্তমান পরিস্থিতি’ এবং ‘উত্তেজনা কমানোর উপায়’ নিয়ে মতবিনিময় করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
কয়েক ঘণ্টা আগে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করে।
এদিকে ইসহাক দার বর্তমানে সরকারি সফরে সৌদি আরব অবস্থান করছেন বলে জানা গেছে।