× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনা

ওমরাহ শেষে ফেরার পথে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ বাংলাদেশি

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫০ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৫ পিএম

ওমরাহ হজ শেষে সৌদি আরবে বাসায় ফেরার পথে রবিবার সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

ওমরাহ হজ শেষে সৌদি আরবে বাসায় ফেরার পথে রবিবার সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

ওমরাহ হজ শেষে সৌদি আরবে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী পরিবারটি জেদ্দা থেকে ফেরার পথে বাংলাদেশ সময় রবিবার রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে। সোমবার দুপুরে নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন—সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), তাদের স্কুলপড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী মেয়ে সুবহা আক্তার। দুর্ঘটনায় একই গাড়ির চালক মো. জিলানী বাবর (৩০) মারা যান।

নিহত মিজান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের ওশিম উদ্দিন বেপারী বাড়ির শহীদ উল্যার ছেলে। তার মেয়ে মেহের আফরোজ স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। নিহত চালক জিলানী বাবর একই ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল হোসেন পাটওয়ারীর ছেলে।

নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম জানান, গত ৩ ফেব্রুয়ারি মিজান তার স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান মিজানুর রহমান মিজান। ওমরাহ শেষে বাসায় ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

এ ঘটনায় মিজানের মেজো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়ে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত মিজানের মামাতো ভাই রিফাতুল ইসলাম জানান, সৌদি প্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে তারা দুর্ঘটনা ও মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, “সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পেয়েছি। এটি অত্যন্ত মর্মান্তিক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা