× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নয়াদিল্লিতে শুরু ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩০ এএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২ এএম

ভারতের নয়াদিল্লিতে আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট। ছবি: এনডিটিভি

ভারতের নয়াদিল্লিতে আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট। ছবি: এনডিটিভি

ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে ‘ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। এই মহাসম্মেলন চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যগুলো বলছে, পাঁচ দিনব্যাপী এই আয়োজন নীতি নির্ধারণ, গবেষণা, শিল্পক্ষেত্র এবং জনসম্পৃক্ততা—এই চারটি স্তম্ভকে কেন্দ্র করে সাজানো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, প্রযুক্তি সংস্থা, উদ্ভাবক ও বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন।

আয়োজকদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ব্যক্তিত্বদের সমাবেশের দিক থেকে এটি এখন পর্যন্ত অন্যতম বৃহৎ আয়োজন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অতিথি তালিকায় রয়েছেন গুগলের সিইও সুন্দার পিচাই, ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান, অ্যানথ্রোপিকের সিইও দারিও অ্যামোডেই, মেটার চিফ এআই অফিসার আলেকজান্ডার ওয়াং। গবেষকদের মধ্যে উপস্থিত থাকবেন ইয়ান লেকুন ও আর্থার মেনশ।

এছাড়া ভারতের আমন্ত্রণে একাধিক দেশের শীর্ষ নেতৃত্বের উপস্থিতির কথা জানানো হয়েছে। তালিকায় রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ় ইনাসিও লুলা দা সিলভা, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়াকা-সহ আরও বহু রাষ্ট্রনেতা। এছাড়া ৪৫টিরও বেশি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল অংশ নেবে বলে জানানো হয়েছে।

সম্মেলনের শেষ দুই দিন ১৯ ও ২০ ফেব্রুয়ারি বক্তব্য দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এরপর সমাপনী ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি।

এনডিটিভি বলছে, ৭০ হাজার বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো’-তে ৩০টি দেশের ৩০০-র বেশি প্রদর্শক অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ১০টি থিম্যাটিক প্যাভিলিয়নে গবেষণা, পাইলট প্রকল্প এবং বৃহৎ পরিসরের বাস্তব প্রয়োগে এআইয়ের অগ্রগতি তুলে ধরা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা