× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৩১ নিহত, আহত শতাধিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৮ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৩ পিএম

ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট

ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। 

দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার 'খাদিজা তুল কুবরা' মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে।

আল জাজিরাকে পাকিস্তানি এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী হামলা বলে মনে হচ্ছে। তবে চূড়ান্ত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ওই কর্মকর্তা বলেন, “আমাদের দল ঘটনাস্থলে আছে এবং আমরা কারণ নিশ্চিত করার প্রক্রিয়ায় রয়েছি।”

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মসজিদের মেঝেতে রক্তাক্ত দেহগুলো পড়ে আছে এবং চারপাশে ভাঙা কাঁচ ও ধ্বংসাবশেষ।

আল জাজিরা এই ফুটেজটির সত্যতা নিশ্চিত করেছে।

এএফপি প্রতিবেদনে বলা হযেছে,‘মসজিদে প্রবেশপথে হামলাকারীকে থামানো হলে তিনি নিজের শরীরের সঙ্গে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান।’

ইসলামাবাদ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর ১৬৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে এই ঘটনায় 'গভীর শোক' প্রকাশ করেছেন।

পাকিস্তানে হামলার ঘটনা প্রায়ই শোনা যায়, তবে গত কয়েক বছরের মধ্যে এটা বেশ বড় ঘটনা। 

২০০৮ সালের সেপ্টেম্বরে ইসলামাবাদে ম্যারিয়ট হোটেলে একটি ডাম্প ট্রাকে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। ওই ঘটনায় অন্তত ৬৩ জন নিহত এবং ২৫০ জনেরও বেশি আহত হয়েছিলেন।

এরপর গত বছর নভেম্বরে ইসলামাবাদ জেলা জুডিশিয়াল কমপ্লেক্সের প্রবেশপথে এক আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দিয়েছিল। ওই হামলায় অন্তত ১২ জন নিহত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা