× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভয়াবহ শীতে কাবু ২০ কোটি আমেরিকান, মৃত্যু ১২

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২ ১১:২৬ এএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২ ১৪:৩৮ পিএম

সাউথ ডাকোটায় তুষারের মধ্যে হাঁটছে গরু। ছবি : সংগৃহীত

সাউথ ডাকোটায় তুষারের মধ্যে হাঁটছে গরু। ছবি : সংগৃহীত

তীব্র শীত ও তুষারপাতে কাঁপছে যুক্তরাষ্ট্রের প্রায় ২০ কোটি বাসিন্দা। এরই মধ্যে তুষারঝড়ের ঘটনায় এ পর্যন্ত ১২ জন মারা গেছেন। শুক্রবার ১৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। হাজার হাজার ফ্লাইট এরই মধ্যে বাতিল হয়েছে।

যুক্তরাষ্ট্রে চলমান তীব্র শীত নিয়ে এমনটাই বলা হয়েছে বিবিসির প্রতিবেদনে

আঘাত হানা তুষারঝড়ের পরিধি যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে কানাডার কুইবেক পর্যন্ত প্রায় ২ হাজার মাইল (৩ হাজার ২০০ কিলোমিটার) লম্বা এলাকাজুড়ে। কানাডার অন্টারিও এবং কুইবেকের কয়েক হাজার মানুষও বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে যুক্তরাষ্ট্রের মতো প্রাণহানির ঘটনা এখনও পাওয়া যায়নি।

আমেরিকায় ৫ হাজার ৬০০ ফ্লাইট বাতিল হয়েছে।

কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউফাউন্ডল্যান্ড পর্যন্ত দেশের বেশিরভাগ অংশই চরম ঠান্ডা ও শীতকালীন তুষারঝড়ের সতর্কতার অধীনে ছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় বসবাস করা আদিবাসী আমেরিকানদের বাড়িঘর গরম রাখার জ্বালানি ফুরিয়ে গেছে। এখন তারা কাপড়ে আগুন জ্বালিয়ে টিকে থাকার চেষ্টা করছে।

মন্টানার এলক পার্কের তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে। আর মিশিগানের হেল শহর হিমায়িত হয়ে পড়েছে।

এদিকে তীব্র শীতের মধ্যেই উপকূলীয় বন্যা দেখা গেছে নিউ ইংল্যান্ড, নিউইয়র্ক নিউ জার্সিতে।

ডেনভার, কলোরাডোতে বৃহস্পতিবার তাপমাত্রা মাইনাস ২৪ ডিগ্রি ফারেনহাইটে গিয়ে ঠেকেছে। ১৯৯০ সালের পর এটিই এখানকার সর্বনিম্ন তাপমাত্রা। স্কটল্যান্ডের নাগরিক ক্রেগ ম্যাকব্রিয়ের্টি বর্তমানে ডেনভারেই রয়েছেন। তিনি বিবিসিকে বলেন, ‘এটি আমার অভিজ্ঞতার চেয়ে বেশি ঠান্ডা।’

উইচিটা ও কানসাসে ২০০০ সালের পর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩২ ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করা হয়েছে।

নাশভিলা ও টেনেসিতে ২৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে।

ক্যাসপাস ও ওয়োমিংয়ে মঙ্গলবার রেকর্ড মাইনাস ৪২ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা