প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১১ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৬ পিএম
উন্নত চিকিৎসার জন্য গাজা ছেড়ে যাচ্ছেন আহত ফিলিস্তিনিরা। ছবি: আল-জাজিরা
প্রায় দুই বছর বন্ধ থাকার পর সীমিত চলাচলের জন্য সোমবার গাজার গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল।
এরপর থেকে হাজার হাজার অসুস্থ ও আহত ফিলিস্তিনি জরুরি চিকিৎসা সেবার জন্য বিদেশে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। খবর আল-জাজিরার
রাফাহ ক্রসিংটি প্রতিদিন ছয় ঘণ্টা খোলা থাকবে। এসময় মাত্র ১৫০ জনকে গাজা থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে, বিপরীতে ৫০ জনকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, রাফা বন্ধ থাকাকালীন চিকিৎসা নিতে বিদেশে যেতে না পাড়ায় গাজায় ১ হাজার ২৬৮ জন মারা গেছেন।
চিকিৎসকরা সতর্ক করে দিয়েছেন, যদি ফিলিস্তিনিদের অবিলম্বে বেরিয়ে যাওয়ার অনুমতি না দেওয়া হয় তবে সংখ্যাটি আরও বাড়বে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যায় কমপক্ষে ৭১ হাজার ৭৬৯ জন নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৪৮৩ জন আহত হয়েছে।
এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছিল। এসময় প্রায় ২৫০ জনকে বন্দি করা হয়েছিল।