× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিয়ায় ‘বড় আকারে’ হামলা যুক্তরাষ্ট্রের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ০৯:৫৩ এএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬ ১০:১৬ এএম

সিরিয়ায় ‘বড় আকারে’ হামলা যুক্তরাষ্ট্রের

সিরিয়ায় কট্টর ইসলামপন্থি আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের  (আইএস) বিরুদ্ধে ‘বড় আকারের’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 

শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের  কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানায়, স্থানীয় সময় সাড়ে ৫টায় হামলা শুরু হয়। এসময় ‘সিরিয়াজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে’ আঘাত করা হয়। 

গত ১৩ ডিসেম্বরে দেশটির পালমিরা শহরে বন্দুকধারীর হামলায় দুই আমেরিকান সেনা এবং একজন বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর ১৯ ডিসেম্বর সিরিয়ায় ‘অপারেশন হকআই স্ট্রাইক’ শুরু করে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে শনিবার এই বৃহৎ হামলা চালায় দেশটি।

তবে, হামলায় কেউ নিহত হয়েছে কি না সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত বলা হয়নি।

সেন্টকম বলেছে, ‘আমাদের বার্তা এখনও শক্তিশালী- যদি আপনি আমাদের যোদ্ধাদের ক্ষতি করেন, তাহলে আমরা আপনাকে খুঁজে বের করব এবং বিশ্বের যেকোনো স্থানে হত্যা করব, আপনি যতই ন্যায়বিচার এড়াতে চেষ্টা করুন না কেন।’

বিবৃতির সঙ্গে একটি ভিডিও যুক্ত করা হয়েছে, যেখানে গ্রামীণ এলাকায় বেশ কয়েকটি পৃথক বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়েছে।

অপারেশন হকআই স্ট্রাইকের মাধ্যমে সিরিয়ার মধ্যাঞ্চলে আইএসআইএল অবকাঠামো এবং অস্ত্র সম্বলিত ৭০টি লক্ষ্যবস্তুতে বৃহৎ পরিসরে হামলা চালানো হয়।

৩০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র দাবি করেছিল, অপারেশন হকআই স্ট্রাইক শুরু করার পর তাদের বাহিনী প্রায় ২৫ জন আইএসআইএল যোদ্ধাকে হত্যা ও আটক করেছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা