প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১৬:৩২ পিএম
শোকবার্তা লিখছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: রাজনাথ সিং এর এক্স পোস্ট থেকে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান ভারতীয় প্রতীরক্ষামন্ত্রী। এ সময় বাংলাদেশ মিশনে সংরক্ষিত শোক বইতে এই বার্তা লেখেন তিনি।
বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ রাজনাথ সিংকে স্বাগত জানান।