× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেন কখনও আত্মসমর্পণ করবে না : জেলেনস্কি

প্রবা ডেস্ক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ০৮:৫০ এএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ১৮:৪০ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আইনপ্রণেতাদের উদ্দেশে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তিনি বলেন, ‘ইউক্রেন কখনও আত্মসমর্পণ করবে না।’

স্থানীয় সময় বুধবার (২১ ডিসেম্বর) তিনি এ ভাষণ দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

গত ফেব্রুয়ারিতে দেশজুড়ে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে কোনো বিদেশ সফরে যাননি প্রেসিডেন্ট জেলেনস্কি। এ যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যান তিনি এবং সেখানে দেশটির কংগ্রেসে ভাষণ দেন। তার আগে কংগ্রেসের আইনপ্রণেতারা তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান।

ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, ‘সব প্রতিকূলতা সত্ত্বেও ইউক্রেন এখনও বেঁচে আছে, লড়াই করে যাচ্ছে এবং কখনও আত্মসমর্পণ করবে না।’

বুধবার (২১ ডিসেম্বর) সকালে জেলেনস্কি হোয়াইট হাউসে পৌঁছান। এ সময় তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে শুধু শান্তি মানে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে কোনো আপস নয়। ইউক্রেনের জন্য চার হাজার ৫০০ কোটি ডলারের অর্থনৈতিক ও সামরিক সহায়তার ঘোষণা দেওয়ায় বাইডেনকে ধন্যবাদ জানান তিনি, যা কংগ্রেসে এখনও পাস হয়নি। জেলেনস্কি বলেন, ‘এ সহায়তা হলো বিনিয়োগ, যা বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।’

তিনি তার ভাষণে বুলগের যুদ্ধের কথা টেনে আনেন। ক্রিসমাসের সময় নাৎসিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাদের যুদ্ধকে বুলগের যুদ্ধ বলা হয়।

তিনি বলেন, বুলগের যুদ্ধের মতো এবারের ক্রিসমাসে ইউক্রেন বাহিনীও পুতিনের বাহিনীর সঙ্গে একই লড়াই করবে।

জেলেনস্কি তার ভাষণে যুক্তরাষ্ট্রবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনাদের মতো ইউক্রেনীয়রাও মোমবাতি জ্বালিয়ে বড়দিন উদযাপন করবে। এটি রোমাঞ্চকর বলে এভাবে উদযাপন করা হবে তা নয়, বরং বিদ্যুৎ সংযোগ থাকবে না বলেই মোম জ্বালাতে হবে।’

এরপর ইউক্রেন ‘পূর্ণ বিজয়’ অর্জন করবে এ কথা বলে তিনি তার বক্তব্য শেষ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা