× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৯৭১

১৬ ডিসেম্বরকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বললেন মোদি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৬:১২ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৭ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন। এ দিনটিকে তিনি ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে উল্লেখ করেছেন। এই পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বিজয় নিয়ে কোনো কথা উল্লেখ করেননি।

পোস্টে মোদি লিখেছেন, ‘বিজয় দিবসে আমরা সেই সব সাহসী বীর সেনাসদস্যদের স্মরণ করছি, যাঁদের অদম্য সাহস এবং আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। ‘তাঁদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে। আমাদের ইতিহাসে তৈরি করেছে এক গর্বের মুহূর্তএই দিনটি তাঁদের বীরত্বের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাঁদের অতুলনীয় মনোবলকে স্মরণ করার দিন।’

নরেন্দ্র মোদি আরও লিখেছেন, তাঁদের (ভারতীয় সেনা) এই বীরত্বগাথা আজও ভারতের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

গত বছরও এই দিনে ভারতের প্রধানমন্ত্রী মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় বলে উল্লেখ করেছিলেন।

সেসময়, মোদির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বক্তব্য নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল। রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা