প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২২:৪৯ পিএম
বিশ্বের সবচেয়ে সম্পূর্ণ মানব-জীবাশ্মগুলোর একটি ‘লিটল ফুট’। এটি হয়তো মানুষের পূর্বপুরুষের একেবারে নতুন একটি প্রজাতি। এমনই ইঙ্গিত দিয়েছে নতুন গবেষণা। এতে মানব বিবর্তনের ইতিহাস নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।
লিটল
ফুট প্রথম আলোচনায় আসে ২০১৭ সালে। এর পায়ের হাড় ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার স্টার্কফন্টেইন
গুহায় পাওয়া যায়। এরপর প্রায় ২০ বছর ধরে ধীরে ধীরে পুরো কঙ্কালটি উদ্ধার করা হয়। এটি
এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে সম্পূর্ণ অস্ট্রালোপিথেকাস কঙ্কাল।
এতদিন
বিজ্ঞানীদের মধ্যে মতভেদ ছিলÑ লিটল ফুট কি অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস নাকি অস্ট্রালোপিথেকাস
প্রোমিথিয়াস। তবে অস্ট্রেলীয় গবেষকদের নেতৃত্বে নতুন এক গবেষণায় বলা হয়েছে, লিটল ফুট
এই দুই প্রজাতির কোনোটিই নয়।
গবেষক
ড. জেসি মার্টিন বলেন, লিটল ফুটের মাথার খুলির পেছনের অংশে এমন কিছু গঠনগত পার্থক্য
পাওয়া গেছে, যা সাধারণত খুব ধীরে বদলায়। তাই এগুলো আলাদা প্রজাতির ইঙ্গিত দেয়।
গবেষকরা
এখনই নতুন নাম দেননি। তাদের মতে, যারা দীর্ঘদিন ধরে এই জীবাশ্ম নিয়ে কাজ করছেন, তাদেরই
নতুন প্রজাতির নামকরণ করা উচিত।