× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়া ফেরত সেনাদের সংবর্ধনা দিলেন কিম জং উন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২১:১৬ পিএম

রাশিয়া ফেরত সেনাদের সংবর্ধনা দিলেন কিম জং উন

রাশিয়ায় দায়িত্ব পালন শেষে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং ইউনিট দেশে ফিরে এসেছে। তাদের সম্মানে রাজধানী পিয়ংইয়ংয়ে আয়োজন করা হয় এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে স্বয়ং দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত ছিলেন। শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য জানায়।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, কোরিয়ান পিপলস আর্মির ৫২৮তম ইঞ্জিনিয়ার রেজিমেন্ট টানা প্রায় ১২০ দিন বিদেশে দায়িত্ব পালন করেছে। অনুষ্ঠানে কিম জং উন এই ইউনিটের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দল ও রাষ্ট্রের নির্দেশ মেনে সেনারা ‘বীরত্বপূর্ণ’ কাজ করেছে। তাদের এই ভূমিকা তিনি ‘গণবীরত্ব’-এর উদাহরণ হিসেবে তুলে ধরেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরা সেনারা বিমান থেকে নামছেন। এক আহত সেনাকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়, যাকে কিম জং উন নিজে বুকে জড়িয়ে ধরেন। সেনাদের বরণ করে নিতে সেখানে উপস্থিত ছিলেন শীর্ষ কর্মকর্তা, সামরিক নেতা ও সাধারণ মানুষ।

কেসিএনএ জানায়, গত বছরের আগস্টের শুরুতে এই ইউনিটকে রাশিয়ায় পাঠানো হয়। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন ছিল। সেখানে তারা সামরিক লড়াইয়ের পাশাপাশি প্রকৌশল ও মাইন অপসারণের মতো ঝুঁকিপূর্ণ কাজ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও গত মাসে তাদের সহায়তার কথা প্রকাশ্যে স্বীকার করে।

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে। দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা দেশগুলোর দাবি, এই চুক্তির আওতায় প্রায় ১৪ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পাঠানো হয়েছিল এবং তাদের অনেকেই যুদ্ধে নিহত হয়েছেন। তবে কিম জং উনের দাবি, এই অভিযানে মাত্র ৯ জন সেনা প্রাণ হারিয়েছেন।

কিম ঘোষণা দেন, পুরো রেজিমেন্টকে রাষ্ট্রীয় ‘অর্ডার অব ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেনডেন্স’ পদক দেওয়া হবে। নিহত সেনাদের দেওয়া হয়েছে ‘হিরো অব দ্য ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া’ খেতাব। কিম বলেন, যুদ্ধের ভয়াবহতার মধ্যেও সেনারা অসাধারণ সাহস, শৃঙ্খলা ও আনুগত্যের পরিচয় দিয়েছে, যা পুরো সেনাবাহিনীর জন্য এক দৃষ্টান্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা