× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাতিন আমেরিকায় মার্কিন বাহিনীর প্রধানের পদত্যাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:০১ পিএম

ফ্লোরিডার মায়ামিতে মার্কিন সাউদার্ন কমান্ডের সদর দপ্তরে অবসর গ্রহণ অনুষ্ঠানে বিদায়ি ভাষণ দিচ্ছেন অ্যাডমিরাল অ্যালভিন হোলসি। ছবি : রয়টার্স

ফ্লোরিডার মায়ামিতে মার্কিন সাউদার্ন কমান্ডের সদর দপ্তরে অবসর গ্রহণ অনুষ্ঠানে বিদায়ি ভাষণ দিচ্ছেন অ্যাডমিরাল অ্যালভিন হোলসি। ছবি : রয়টার্স

লাতিন আমেরিকায় মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ দায়িত্বে থাকা নৌবাহিনীর অ্যাডমিরাল অ্যালভিন হোলসি নির্ধারিত সময়ের দুই বছর আগেই পদ ছেড়েছেন। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই শুক্রবার (১২ ডিসেম্বর) তিনি অবসরে যান।

হোলসির নেতৃত্বে থাকা বাহিনী সম্প্রতি মাদক চোরাচালানের সন্দেহে ২০টির বেশি নৌযানে প্রাণঘাতী হামলা চালায়। তার পদত্যাগের মাত্র দুই দিন আগে ভেনেজুয়েলার একটি তেলবাহী ট্যাঙ্কারও আটক করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সকে একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হোলসিকে অবসরে যেতে চাপ দেন। কর্মকর্তাদের মতে, লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি আরও জোরালোভাবে দেখাতে চেয়েছিলেন হেগসেথ। কিন্তু ওই অঞ্চলে ইউএস সাউদার্ন কমান্ডের কার্যক্রমে তিনি সন্তুষ্ট ছিলেন না।

এক কর্মকর্তা জানান, হোলসির পদত্যাগের ঘোষণার আগেই তাকে সরিয়ে দেওয়া হতে পারেÑ এমন আলোচনা চলছিল। গত ১৬ অক্টোবর হোলসি জানান, তিনি ডিসেম্বরেই দায়িত্ব ছাড়তে চান। তবে তখন তিনি কোনো কারণ জানাননি।

শুক্রবার ফ্লোরিডার মায়ামিতে অবসর অনুষ্ঠানে হোলসি বলেন, ৩৭ বছরের চাকরি জীবনের কথা ভেবে তিনি গর্ব অনুভব করছেন

কিছু কর্মকর্তা মনে করছেন, ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন নৌযানে হামলার বিষয়ে হোলসির আপত্তি ছিল। তবে হোলসি নিজে বলেছেন, তার পদত্যাগের সঙ্গে সামরিক অভিযানের কোনো সম্পর্ক নেই।

হোলসি দায়িত্ব হস্তান্তর করেছেন বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ইভান পেটাসের কাছে। তিনি আপাতত ইউএস সাউদার্ন কমান্ডের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা