× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ২১:৫৭ পিএম

জাপানে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ছবি: ইউএসজিএস থেকে স্ক্রিনশট

জাপানে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ছবি: ইউএসজিএস থেকে স্ক্রিনশট

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে মিসওয়া উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সাগরে উৎসস্থল হওয়া এই ভূমিকম্পের পর উপকূলজুড়ে জরুরি সতর্কতা ও বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, উপকূলে সর্বোচ্চ তিন মিটার উঁচু সুনামি আঘাত হানতে পারে। মধ্যরাতের আগেই আওমোরির মুতসু-ওগাওয়ারা এবং হোক্কাইডোর উরাকাওয়া বন্দরে ৪০ সেন্টিমিটার উঁচু ঢেউ দেখা গেছে। সতর্কতা জারি করা হয়েছে, হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের জন্য।

জেএমএ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল সমুদ্রের নিচে প্রায় ৩০ মাইল গভীরে। 

প্রবল ঝাঁকুনির পর পূর্ব জাপান রেলওয়ে (জেআর ইস্ট) কিছু ট্রেন সেবা স্থগিত করেছে। 

দেশটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলের একটি, যেখানে গড়ে প্রতি পাঁচ মিনিটেই একটি করে ভূমিকম্প অনুভূত হয়।

এই অঞ্চলটি ২০১১ সালের ভয়াবহ ৯.০ মাত্রার ভূমিকম্প ও সুনামির ক্ষতও এখনো বয়ে বেড়াচ্ছে।

‘রিং অব ফায়ার’ নামে পরিচিত প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের ওপর অবস্থিত হওয়ায়, বিশ্বের ৬.০ বা তার বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্পই জাপানে ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা