× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা দিবসের ভাষণে মোদি

২৫ বছরের মধ্যে উন্নত দেশ হতে হবে

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২২ ১২:৪৫ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২২ ১২:৫৭ পিএম

ভারতের স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১৫ আগস্ট) সকালে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করার পর জাতির উদ্দেশে ভাষণ দেন সরকারপ্রধান। 

দেশটির ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লিসহ পুরো দেশ সেজেছে নানা রঙে। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে কেন্দ্রীয় সরকার। এর অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে মোদি বলেন, ‘দেশের স্বাধীনতার শতবর্ষ উদযাপনের আগে অবশ্য উন্নত জাতি হতে হবে।’ এ স্বপ্নপূরণে আগামীর ‘পাঁচ সংকল্প’ তুলে ধরেন তিনি। 

২৫ বছরের মধ্যে ভারত উন্নত দেশ হবে। আজ সোমবার (১৫ আগস্ট) সকালে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করার পর জাতির উদ্দেশে ভাষণ দেন মোদি। দেশের এগিয়ে যাওয়ার জন্য আগামীর ‘পাঁচ সংকল্প’ও তুলে ধরেন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পক্ষ থেকেও বিভিন্ন আয়োজন করা হয়েছে। 

জাতির উদ্দেশে ভাষণে মোদি বলেন, ‘আমরা বাপু (মহাত্মা গান্ধী), নেতাজি সুভাষ চন্দ্র বসু, বাবাসাহেব আম্বেদকর, বীর সাভারকরের প্রতি কৃতজ্ঞ, যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন।

ভাষণে প্রধানমন্ত্রী মোদি ২০৪৭ সালের মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নপূরণের জন্য পাঁচটি প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যেতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে স্বাধীনতা দিবসের প্রাক্বালে দেওয়া বক্তব্যে এ বিষয়ে গুরুত্বারোপ করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

সোমবার মোদি বলেন, ‘২০৪৭ সালের জন্য পাঁচটি অঙ্গীকার হলো--ভারতকে উন্নত করা, দাসত্বের যেকোনো চিহ্ন মুছে ফেলা, ঐতিহ্যের প্রতি গর্ব, একতা এবং (নাগরিক হিসেবে) নিজেদের দায়িত্ব পালন করা।’

এর আগে জঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী।

দেশটির ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লিসহ পুরো দেশ সেজেছে নানা রঙে। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে কেন্দ্রীয় সরকার। 

এর অংশ হিসেবে গত দুদিন ধরে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি পালন করা হচ্ছে। 

এদিকে স্বাধীনতা দিবসের ৭৫তম বর্ষপূর্তিতে দুর্নীতি দমন নিয়ে কঠোর বার্তা দিয়েছেন মোদি। তিনি বলেন, ‘দুর্নীতি করে রক্ষা পেয়ে যাবেন, এ ধারণা ভুল। দুর্নীতি করলে কেউ বাঁচতে পারবেন না।’

করোনা মহামারির কারণে বিগত দুই বছর লালকেল্লায় ভারতের স্বাধীনতা দিবসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে লালকেল্লা। এ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

/প্রবা/এইচকে/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা