× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১০:১৯ এএম

ভারতের নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড।   ছবি: দ্য গার্ডিয়ান

ভারতের নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: দ্য গার্ডিয়ান

ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর)মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রবিবার (৭ ডিসেম্বর) ভোরে  এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, শনিবার মধ্যরাতে রাজ্যের আরপোরা এলাকার একটি ক্লাবে আগুন লাগে। এতে বেশ কয়েকজন পর্যটকও নিহত হয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন,  ‘আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।’

তিনি লেখেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। যারা দায়ী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন।

পুলিশের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, মধ্যরাতে ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এএনআই সংবাদ সংস্থা জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

গোয়ার পুলিশ মহাপরিচালক অলোক কুমার এএনআইকে বলেন, নিহত সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা