প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৪ পিএম
জোহানেসবার্গে জি-২০ শীর্ষ সম্মেলন শুরুর আগে নাসরেক এক্সপো সেন্টারের কাছে দক্ষিণ আফ্রিকার পুলিশ সদস্যদের (এসএপিএস) টহলের মধ্যেই রাস্তা পার হচ্ছে এক শিক্ষার্থী। ২২ নভেম্বর, ২০২৫। (ছবি: এএফপি)
দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, বন্দুকধারীরা হোস্টেলটিতে ঢুকে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। এতে হতাহতের এই ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র অ্যাথলেন্ডা ম্যাথে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে, হামলায় মোট ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।’
তিনি আরও জানান, আহতদের মধ্যে ১৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার কারণ বা জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
তথ্যসূত্র : আরব নিউজ