× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের স্বাধীনতা দিবসে দেশবাসীকে মোদির শুভেচ্ছা

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২২ ১১:৪৩ এএম

আপডেট : ১৫ আগস্ট ২০২২ ১২:১১ পিএম

ভারতের পতাকা (ফাইল ছবি)

ভারতের পতাকা (ফাইল ছবি)

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে সোমবার ভোরে দেশবাসীকে টুইট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটবার্তায় শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।

ভারতের প্রধানমন্ত্রী টুইটবার্তায় লিখেছেন, ‌‌‘দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভকামনা। জয় হিন্দ।’ 

देशवासियों को #स्वतंत्रतादिवस की हार्दिक शुभकामनाएं। जय हिंद!

Greetings on this very special Independence Day. Jai Hind! #Iday2022

— Narendra Modi (@narendramodi) August 15, 2022 "> 

দেশটির ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লিসহ পুরো দেশ সেজেছে নানা রঙে। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে কেন্দ্রীয় সরকার। 

এর অংশ হিসেবে গত দুদিন ধরে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি পালন করা হচ্ছে। 

স্বাধীনতার ৭৫তম বছর উদযাপনকে স্মরণীয় করে রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যেকের প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

এদিকে এক টুইটবার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছেন, ‘স্বাধীনতার ৭৫ বছর! আজ আমরা আমাদের পূর্ব পুরুষদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যারা দেশের স্বাধীনতা এনেছিলেন।’

তিনি বলেন, ভারতবাসীকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ এবং অধিকারের মর্যাদার খেয়াল রাখতে হবে। মমতা ব্যানার্জি নিজের প্রোফাইল পিকচার-এ মনীষীদের ছবি আপলোড করেছেন। সেই ছবিতে রয়েছে তেরঙ্গার রঙ।

প্রবা/এইচকে/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা