× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই ৫৪ দম্পতির গণবিয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ২২:০০ পিএম

গাজার খান ইউনিস শহরে ৫৪ ফিলিস্তিন দম্পত্তির গণবিয়ে অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

গাজার খান ইউনিস শহরে ৫৪ ফিলিস্তিন দম্পত্তির গণবিয়ে অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজার খান ইউনিস শহরে ধ্বংসস্তূপের মাঝেই ব্যতিক্রমী এক গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে । এতে ৫৪ ফিলিস্তিনি দম্পত্তির বিয়ে দেওয় হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম ‘ইউনিয়ন ডে’ উপলক্ষে আবুধাবির উদ্যোগে এ গণবিয়ে অনুষ্ঠিত হয়। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আমিরাতের মানবিক সহায়তা কার্যক্রম ‘গ্যালান্ট নাইট ৩’-এর আওতায় হামাদ আবাসিক এলাকার বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের মাঝেই বিয়ের এ বিয়ের আয়োজন করা হয়। এতে ‘সাওব আল-ফারাহ’ (আনন্দের পোশাক) শিরোনামে একটি বিয়ের মঞ্চ তৈরি করা হয়। ধ্বংসযজ্ঞ ও গণহত্যার মুখেও ফিলিস্তিনিদের ঘুরে দাঁড়ানো এবং জীবনের অবিচল স্পন্দনের প্রতীক হিসেবে এই আয়োজনকে তুলে ধরা হয়েছে।

নবদম্পতিদের বরণ করে নিতে ফিলিস্তিনি পতাকা, ফুল এবং ঐতিহ্যবাহী গানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ধ্বংসযজ্ঞের সাক্ষী হওয়া পরিবার ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত থেকে নবদম্পতিদের শোভাযাত্রা উপভোগ করেন। 

আনাদোলু এজেন্সি জানায়, পুরো উপত্যকা থেকে প্রায় ২,৬৫১ জন আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে এই ৫৪ দম্পতিকে নির্বাচন করা হয়েছে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের নির্দেশে ২০২৩ সালের ৫ নভেম্বর ‘গ্যালান্ট নাইট ৩’ প্রচারণা শুরু হয়। এর মূল লক্ষ্য গাজার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া।

সংবাদ সংস্থাটির খবরে আরও উল্লেখ করা হয়, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে নির্ধারিত প্রত্যাহার অঞ্চলের বাইরেও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত ৭০,০০০-এরও বেশি মানুষ নিহত এবং ১,৭১,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।

তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা