× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার হামলায় কিয়েভ অঞ্চলে ৬ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২২:১৬ পিএম

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ইউক্রেনের কিয়েভ অঞ্চলে শুক্রবার (২৮ নভেম্বর) রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় শনিবার (২৯ নভেম্বর) সকালে ইউক্রেনের কিয়েভ অঞ্চলে ৬ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এর মধ্যে শুধু রাজধানী কিয়েভেই বিদ্যুৎহীন ছিল প্রায় ৫ লাখ মানুষ।

এই সপ্তাহের শেষে ইউক্রেনীয় প্রতিনিধিরা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন, এরই মাঝেই ইউক্রেনে নতুন করে এ বোমা হামলা চালানো হয়।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৩৬টি ক্ষেপণাস্ত্র ও ৬০০ ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। এতে তিনজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। জ্বালানি অবকাঠামোর পাশাপাশি রাতভর চালানো হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (আজ) ভোরেও কিয়েভ জুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানান ইউক্রেনের কর্মকর্তারা।

কিয়েভের বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করা প্রতিষ্ঠান ডিটেক এনার্জি জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত ৩ লাখ ৬০ হাজারের বেশি পরিবারের বিদ্যুৎ–সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, রাজধানীতে আহত ২৯ জনের মধ্যে ১৩ বছরের একটি শিশুও রয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৫৫৮টি ড্রোন ও ১৯টি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে। এরপর থেকে কিয়েভসহ বিভিন্ন শহরে প্রায় প্রতিদিনই বিমান হামলা হচ্ছে। শীত মৌসুমের আগে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা বাড়িয়েছে মস্কো। এর ফলে দেশটির বহু মানুষকে নিয়মিতই বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় থাকতে হচ্ছে।

রবিবার (৩০ নভেম্বর) কিয়েভে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— যেখানে ডিসেম্বরে গড় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। 

এদিকে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা শনিবার জানিয়েছে, কৃষ্ণ সাগরে রাশিয়ার তথাকথিত ‘ছায়া বহরের’ অংশ হিসেবে ব্যবহৃত দুটি তেল ট্যাংকারে তারা হামলা চালিয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে এসব ট্যাংকার ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি ঘটনাটির ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি জলচালিত ড্রোনকে ট্যাংকারের দিকে ধেয়ে যেতে দেখা যায়। পরে প্রকাশিত ফুটেজে জাহাজের পাশে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়।

সূত্র: বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা