× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে এফসি সদর দপ্তরে হামলা, নিহত ৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৬:২৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারি (এফসি) সদর দপ্তরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। 

সোমবার (২৪ নভেম্বর) সকালে এ হামলা ঘটে। এতে ৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, এফসি সদর দপ্তরের গেটে প্রথমে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এরপর বন্দুকধারীরা ভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি করে তিন হামলাকারীকে হত্যা করে। এহামলায় তিন এফসি সদস্যও নিহত হন এবং আরও দুজন আহত হয়েছেন। সকাল ৮টার দিকে সদর-কোহাট রোডে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান পরিচালনা করছে।

এদিকে পেশোয়ারের প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) ও খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা এখন স্থিতিশীল।

হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা