× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের গাজা পরিকল্পনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১০:১২ এএম

ট্রাম্পের গাজা পরিকল্পনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনায় অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার (১৭ নভেম্বর) এই প্রস্তাবের ওপর ভোট হয়।

এই পরিকল্পনায় ফিলিস্তিনি ভূখণ্ডে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী (আইএসএফ) মোতায়েনের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, কয়েকটি দেশ এই বাহিনীতে অবদান রাখতে আগ্রহ দেখিয়েছে।

প্রস্তাবের লিখিত অংশে বলা হয়েছে, সদস্য দেশগুলো ট্রাম্পের নেতৃত্বে গঠিত 'বোর্ড অব পিস'-এ অংশ নিতে পারবে। এটিকে অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে মনে করা হচ্ছে, যা গাজা পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার তদারকি করবে। 

এতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে, যারা গাজায় নিরস্ত্রীকরণের প্রক্রিয়া নিশ্চিত করবে- অস্ত্র জমা নেওয়া থেকে শুরু করে সামরিক অবকাঠামো ধ্বংস করা পর্যন্ত।

বিবিসি জানিয়েছে, ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১৩টি দেশ, এর মধ্যে ছিল যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া। কোনো দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়নি। রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেছে, তারা তাদের ভূখণ্ডে বিদেশি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত মেনে নেবে না।

টেলিগ্রামে এক বার্তায় সংগঠনটি বলেছে, ‘এই পরিকল্পনা গাজার ওপর একটি আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে, যা আমাদের জনগণ ও গোষ্ঠীগুলো প্রত্যাখ্যান করে।’

তাদের ভাষায়, ‘এই প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক বাহিনীকে গাজার ভেতরে দায়িত্ব দেওয়া হলে এবং প্রতিরোধ শক্তিকে নিরস্ত্র করা হলে তা আর নিরপেক্ষ উদ্যোগ থাকবে না, বরং সরাসরি (ইসরায়েলি) দখলদারদের পক্ষ হয়ে দাঁড়াবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা