× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে থানায় সন্ত্রাসী হামলা, চার পুলিশ সদস্য নিহত

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ১৮:৩৫ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ১৮:৪৪ পিএম

নিহত সেনাদের জানাজা অনুষ্ঠিত হয় লাক্কি মারওয়া থানার প্রাঙ্গণে। ১৮ ডিসেম্বর সকালে। ছবি : সংগৃহীত

নিহত সেনাদের জানাজা অনুষ্ঠিত হয় লাক্কি মারওয়া থানার প্রাঙ্গণে। ১৮ ডিসেম্বর সকালে। ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়া জেলায় রবিবার ভোররাতে এক সন্ত্রাসী হামলায় অন্তত চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। প্রায় ৪৫ মিনিটের বন্দুকযুদ্ধে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি। তবে, নিষিদ্ধ ঘোষিত তাহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) হামলার জন্য দায়ী করা হচ্ছে। 

লাক্কি মারওয়ার পুলিশের মুখপাত্র শহিদ হামিদ দেশটির গণমাধ্যম দ্য ডনকে বলেন, ‘রবিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে সন্ত্রাসীরা থানায় হামলা চালায়। তারা থানায় ঢোকার চেষ্টা করে। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের ঠেকিয়ে দেন। এ সময় তাদের সঙ্গে পুলিশের প্রায় ৪৫ মিনিট বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা রাতের অন্ধকারে পালিয়ে যান। ঘটনার সময় থানায় ৬০ জনের বেশি পুলিশ সদস্য ছিলেন।’

লাক্কি মারওয়া জেলার ওই থানাটা গহিন জঙ্গলে অবস্থিত। মূল শহর থেকে সড়কে প্রায় দেড় ঘণ্টার পথ। সেখানে টিটিপির তৎপরতা রয়েছে। সাম্প্রতিক কয়েকটি জঙ্গি হামলার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত গ্রুপটির সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা