× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৩:১০ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫ ১৩:১০ পিএম

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলার ফলে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। শনিবার (৮ নভেম্বর) কিয়েভের জ্বালানিমন্ত্রী এ কথা জানিয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বাড়িয়েছে। রাশিয়ার এসব হামলায় ইউক্রেনের প্রধান জ্বালানি উৎপাদনকারী প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। খবর এএফপি’র।

বিশেষজ্ঞদের মতে, শীতকালে ইউক্রেনে তাপবিভ্রাটের ঝুঁকি রয়েছে। কারণ হিসেবে তারা দেখিয়েছেন যে রাশিয়ার আক্রমণের ফলে দেশটির জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালাচ্ছে। যার ফলে, ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। তবে কোথায় বা কোন অঞ্চলে এই হামলা চালানো হচ্ছে, তা নির্দিষ্ট করেননি তিনি।

রাশিয়া তার প্রায় চার বছরের আগ্রাসনে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও অন্যান্য জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার একের পর এক এই হামলার ফলে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর একটি বড় অংশ ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে।

রাশিয়া সর্বশেষ যেখানে হামলা চালিয়েছে, সেই অঞ্চলের গভর্নর ওলেগ কিপার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের দক্ষিণ ওডেসায় জ্বালানি অবকাঠামোতে ড্রোন হামলা চালানো হয়েছে। 

তিনি আরো বলেন, এই হামলায় একটি জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ইউক্রেনও সাম্প্রতিক সময়ে মস্কোর গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি বন্ধ করতে ও দেশজুড়ে জ্বালানি ঘাটতি তৈরি করতে, রাশিয়ার তেল ডিপো ও শোধনাগারগুলোতে হামলা জোরদার করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা