× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণ, আহত ৫৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১৫:৪৬ পিএম

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণ, আহত ৫৪

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুল প্রাঙ্গণে অবস্থিত মসজিদে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। সূত্র : রয়টার্স

দেশটির উত্তর জাকার্তার কেলাপা গাদিংয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

শুক্রবার (৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে শহরের পুলিশপ্রধান আসেপ এদি সুহেরি বলেছেন, ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে অনেকেই দগ্ধ। কয়েকজনের অবস্থা গুরুতর। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

দেশটির খবরের চ্যানেল কম্পাস টিভি ও মেট্রো টিভির ফুটেজে স্কুলের চারপাশে ব্যাপক পুলিশের উপস্থিতি ও একাধিক অ্যাম্বুলেন্সকে প্রস্তুত থাকতে দেখা গেছে।

বিস্ফোরণের ঘটনায় মসজিদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা