× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনে নতুন করে হামলা শুরু, জেনারেলদের সঙ্গে বৈঠকে পুতিন

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ০৯:২৬ এএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ১০:৫০ এএম

 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেনজুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রুশ বাহিনী। একই দিন দেশের শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন।

রবিবার (১৮ ডিসেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবারের (১৬ ডিসেম্বর) বেশিরভাগ সময় ‘বিশেষ সামরিক অভিযানের’ সদর দপ্তরে ছিলেন পুতিন। এ সময় ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত তা নিয়ে সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

ইউক্রেনে রুশ অভিযানকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অ্যাখ্যা দেয় রাশিয়া।

এর আগে ইউক্রেনের কিছু সামরিক কর্মকর্তা দাবি করেন, মস্কো আগামী বছরের শুরুতেই নতুন আক্রমণের পরিকল্পনা করছে। এ দাবির পরপরই পুতিনের জেনারেলদের সঙ্গে বৈঠকের খবর আসে।

বৈঠকের এক ভিডিও ফুটেজে দেখা যায়,  প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ পুতিনের পাশে বসে আছেন।

এ সময় পুতিন সামরিক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমরা প্রতিটি অভিযানে কমান্ডারদের কথা শুনব। এ ছাড়া আমাদের দ্রুত ও মধ্যমেয়াদি হামলার বিষয়ে আপনাদের প্রস্তাবগুলো শুনব।’

এ বৈঠকে জেনারেল গেরাসিমভ, বিমানবাহিনীর জেনারেল সের্গেই সুরোভিকিনও উপস্থিত ছিলেন।

ইউক্রেনীয় বাহিনী সাম্প্রতিক মাসগুলোয় বেশ কয়েকটি বড় অগ্রগতি অর্জন করেছে। এর মধ্যে রয়েছে খেরসন পুনরুদ্ধার। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে এটিই ছিল মস্কোর দখল করা একমাত্র বড় শহর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা