প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৩:৩০ পিএম
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর দিন শেষ বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যখন ট্রাম্প লাতিন আমেরিকার দেশটির বিরুদ্ধে নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে তিনি বলেছেন, ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোর ‘দিন শেষ হয়ে আসছে’।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে প্রচারিত সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি জবাব দেন ‘আমার সন্দেহ রয়েছে। আমার তেমন মনে হয় না।’
তবে, প্রেসিডেন্ট হিসেবে মাদুরোর দিন শেষ কিনা, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি বলব হ্যাঁ । আমার মনে হয়, ঠিক তাই।
এসব কথা এমন এক সময় হচ্ছে যখন তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এই অভিযোগে গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অন্তত ১৫টি নৌযানে হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন।
সবশেষ হামলাটি হয়েছে গত শনিবার। হামলায় অন্তত তিন জন নিহত হয়েছে। বিশ্বজুড়ে অনেক বিশেষজ্ঞ এসব হামলার নিন্দা জানিয়েছেন; তারা এমন হামলা চালানোর এখতিয়ার যুক্তরাষ্ট্রের আছে কিনা সে প্রশ্নও তুলছেন।
তবে সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলা চালানোর ‘পরিকল্পনা’ তাঁর সরকারের নেই।