× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অধিকার আদায়ে আফগান নারীদের মিছিল

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২২ ১৩:৪৩ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২২ ১৮:৩৫ পিএম

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন তালেবান সদস্যরা

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন তালেবান সদস্যরা

তালেবানের ক্ষমতা দখলের এক বছরের মাথায় অধিকার আদায়ের দাবিতে কাবুলের রাস্তায় নেমে আসেন আফগান নারীরা।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে নিজেদের অধিকার ফিরে পেতে আন্দোলন শুরু করেন অন্তত ৪০ জন নারী।

গত বছর আগস্টে ক্ষমতা দখল করে তালেবানরা। ক্ষমতায় আসার পর থেকেই নারীর অধিকার কঠোরভাবে সীমিত করে দিয়েছে তালেবান সরকার।

এরই পরিপ্রেক্ষিতে ক্ষমতা দখলের এক বছরের মাথায় নারীরা তাদের অধিকার ফিরে পেতে রাজধানীতে মিছিল শুরু করেন। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে তালেবানরা, মারধরও করা হয় তাদের। এ ছাড়া আন্দোলনকারীদের মুঠোফোনও কেড়ে নেয় তারা

আফগান নারীরা ‘১৫ আগস্ট, একটি কালো দিন’ লেখা ব্যানার নিয়ে মিছিল শুরু করেন। যেখানে তারা খাদ্য, কাজ এবং স্বাধীনতার দাবিতে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, বিগত বছরের ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন আন্দোলনকারী নারী বলেন, এর আগেরবারে আন্দোলনেও তারা আমাদের ওপর হাত তুলেছিল। সে তুলনায় এবার অন্যরকম আচরণও লক্ষ্য করেছি। আমরা সবাই ভীত, তবুও আমরা মেয়েদের জন্য রাস্তায় নেমে এসেছি, যাতে তালেবানরা অন্তত তাদের স্কুল খুলে দেয়।

তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর থেকে, তারা নারীদের স্বাধীনতা সীমিত করে বিভিন্ন আদেশ জারি করেছে। যার মধ্যে রয়েছে সরকারি চাকরি থেকে নারীদের বাদ দেওয়া, নারীদের মাধ্যমিক শিক্ষা বন্ধ করে দেওয়া এবং পুরুষ অভিভাবক ছাড়া ৪৫ মাইলের বেশি ভ্রমণ নিষিদ্ধ করা।

মে মাসে তালেবান প্রশাসন আদেশ জারি করে যে আফগান নারীদের মুখ ঢেকে রাখতে হবে। কোনো নারী যদি তা মানতে অস্বীকার করেন, তবে তার পুরুষ অভিভাবকদের তিন দিনের জন্য জেলে পাঠানো হতে পারে।

গত বছর থেকেই তালেবানদের শাসনব্যবস্থা নিয়ে ছোটখাটো বিক্ষিপ্ত বিক্ষোভ হয়েছে কিন্তু এ ধরনের সব পদক্ষেপকেই কঠোরভাবেই দমন করেছে ক্ষমতাসীনরা।

প্রবা/এনএস/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা