প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৫:২০ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫ ১৫:২৫ পিএম
চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস প্রচেষ্টার জন্য এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।মাচাদো ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা।
শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের অসলোতে বাংলাদেশ সময় বেলা ৩টায় এই পুরস্কার ঘোষণা করা হয়।
নোবেল কমিটি বলেছে, ভেনিজুয়েলায় গণতান্ত্রিক বাহিনীর নেতা হিসেবে, মারিয়া করিনা মাচাদো ল্যাটিন আমেরিকার বেসামরিক সাহসের সবচেয়ে অসাধারণ উদাহরণগুলির মধ্যে একটি।
ঘোষণায় বলা হয়, ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অক্লান্ত পরিশ্রম এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামের জন্য তিনি নোবেল শান্তি পুরষ্কার পাচ্ছেন।
গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানি সংগঠন নিহন হিদানকিও।