× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১০:২৫ এএম

ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার সকালে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪।

ভূমিকম্প আঘাত হানার পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর-বিবিসি

ফিলিপাইনের ভূকম্প ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউট (ফিভলকস) সতর্ক করেছে, উপকূলে উচ্চ ঢেউ আছড়ে পড়তে পারে। স্বাভাবিক জোয়ারের তুলনায় ঢেউয়ের উচ্চতা এক মিটারের বেশি হতে পারে এবং উপসাগর এবং প্রণালী এলাকায় আরও উঁচু ঢেউ হতে পারে।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ৪৩ মিনিটের আগেই প্রথম সুনামি ঢেউ আঘাত হানতে পারে এবং তা কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে।

উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা ভেতরের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ফিভলকস। একই সঙ্গে নৌযান মালিকদের নৌকা সুরক্ষিত স্থানে সরিয়ে রাখতে ও যারা ইতোমধ্যে সমুদ্রে অবস্থান করছেন, তাদের উপকূলে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি।  এই দুই দেশে জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা ৩ ফুটের বেশি হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা