× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৭:৪৭ পিএম

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান সাহিত্যিক লাসলো ক্রাসনাহোরকাই।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টায়) রয়্যাল সুইডিশ একাডেমি এ বছরের নোবেল জয়ীর নাম ঘোষণা করে।

ঘোষণায় বলা হয়, “আকর্ষণীয় ও দূরদর্শী রচনার মাধ্যমে বৈশ্বিক ভয়াবহতার মধ্যেও শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করার জন্য” লাসলো ক্রাসনাহোরকাইকে ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে।

এর আগে, সোমবার (৬ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে, মঙ্গলবার (৭ অক্টোবর) পদার্থবিজ্ঞানে এবং বুধবার (৮ অক্টোবর) রসায়নে এ বছরের নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।

চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন মেরি ই. ফ্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাকাগুচি; পদার্থবিজ্ঞানে পেয়েছেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট ও জন এম. মার্টিনিস; আর রসায়নে পেয়েছেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াঘি।

গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং, তার ‘গভীর কাব্যিক গদ্যের’ জন্য।

আগামী ১০ অক্টোবর বিকাল ৩টায় শান্তিতে নোবেল এবং ১৩ অক্টোবর বিকাল ৩টা ৪৫ মিনিটে অর্থনীতিতে নোবেল পুরস্কারের নাম ঘোষণা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা