× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ২০:৫৬ পিএম

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের গাজা উপত্যকাগামী সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল।

শনিবার (৪ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গত সপ্তাহে গাজার উদ্দেশে যাত্রা করা প্রায় ৫০০ অধিকারকর্মীকে ইসরায়েলি নৌ কমান্ডোরা আটক করে। তারা ৪৫টি ছোট-বড় জাহাজে করে গাজার অবৈধ নৌ অবরোধ ভাঙা, মানবিক সাহায্য পৌঁছে দেওয়া এবং গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু উপকূলে পৌঁছার আগেই জাহাজগুলোতে অভিযান চালিয়ে তাদের ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি দৈনিক হারেৎজ-এর তথ্য অনুযায়ী, তুরস্কে পাঠানো ১৩৭ জনের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক। এর আগে গতকাল আরও চারজনকে ফেরত পাঠিয়েছিল ইসরায়েল

একটি ভিডিওতে দেখা গেছে, তুরস্কের বিমানবন্দরে একটি বিমান দাঁড়িয়ে আছে, যার ভেতরে আটক ১৩৭ জন অধিকারকর্মী অবস্থান করছেন। বিমানবন্দরে তাদের বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছিলধারণা করা হচ্ছে, সেখান থেকে তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, অধিকারকর্মীরা অল্প পরিমাণ ত্রাণ নিয়ে এসেছিলেন এবং সেগুলো ইসরায়েলের মাধ্যমে পৌঁছে দিতে রাজি হননি। তাদের অভিযোগ, মানবিক সাহায্যের আড়ালে গাজায় রাজনৈতিক উস্কানি দিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছিল।

ইসরায়েল জানিয়েছে, আটক সব অধিকারকর্মীকে ধাপে ধাপে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা