× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থাই রাজকুমারীর হার্ট অ্যাটাক

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২ ১৮:০১ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২ ১৮:২১ পিএম

হার্ট অ্যাটাকের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতীয়ভা। ছবি : সংগৃহীত

হার্ট অ্যাটাকের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতীয়ভা। ছবি : সংগৃহীত

হার্ট অ্যাটাকের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতীয়ভা। বুধবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের নাখোঁ রাতচাসিমা প্রদেশে সেনাবাহিনী আয়োজিত পোষা কুকুরের একটি প্রতিযোগিতায় অংশ নেন বজ্রকিতীয়ভা। সেখানে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। বর্তমানে রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বজ্রকিতীয়ভা। 

রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, বুধবার (১৪ ডিসেম্বর) সেনাবাহিনী আয়োজিত ওয়ার্কিং ডগ চ্যাম্পিয়নশিপে অংশ নেন রাজকুমারী বজ্রকিতীয়ভা। প্রতিযোগিতার একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিকৎসা দেওয়া হয়। অবস্থার খানিকটা উন্নতি হওয়ার পর হেলিকপ্টারযোগে তাকে রাজধানী ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার হৃদরোগের সমস্যা রয়েছে। তিনি মৃদু হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। 

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ৪৪ বছর বয়সি রাজকুমারী বজ্রকিতীয়ভা থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নার তিন সন্তানের মধ্যে সবার বড়। তিনি রাজকুমারী ভা নামে স্থানীয়দের কাছে বেশি পরিচিত। এ নামটি মহা ভাজিরালংকর্নার উত্তরাধিকার হওয়ার ইঙ্গিত দেয়। ১৯২৪ সালের রাজপ্রাসাদের এক আইন ও দেশটির সংবিধানের আলোকে পিতার মৃত্যুর পর ভাজিরালংকর্নারের সিংহাসনে আরোহণের কথা রয়েছে। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে কয়েক বছর ধরে রাজতন্ত্রবিরোধী মনোভাব বাড়ছে। 

রাজকুমারী বজ্রকিতীয়ভা এর আগে জাতিসংঘে কাজ করেছেন। অস্ট্রিয়া, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। পিতা ভূমিবল আদুল্যাদেজের মৃত্যুর পর ২০১৬ সালে থাইল্যান্ডের রাজা হন বজ্রকিতীয়ভার পিতা মহা ভাজিরালংকর্ন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা