× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলের বাধা পেরিয়ে গাজার জলসীমায় ফ্লোটিলার জাহাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১৪:২৩ পিএম

ইসরায়েলের বাধা পেরিয়ে গাজার জলসীমায় ফ্লোটিলার জাহাজ

ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে থাকা ৪০টির মধ্যে অন্তত ২৪টি নৌযান গাজার দিকে এগিয়ে চলছে। এসব নৌযানের মধ্যে ইসরায়েলের বাধা পেরিয়ে মিকেনো নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা লাইভ ট্র্যাকারের’ বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাকি ২৩টি নৌযান গাজা উপকূলের কাছাকাছি প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

তবে গাজার জলসীমায় অবস্থান করা জাহাজটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া এই নৌ বহরে থাকা ১৩টি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে বহরে থাকা ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে। এদের মধ্যে অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও আছেন। অন্যগুলোর নিয়ন্ত্রণ নিতেও ইসরায়েলি বাহিনী কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা