× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই মাসের ব্যবধানে ফের করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২২ ১৮:৪৫ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২২ ১৯:০০ পিএম

সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দলটির এমপি ও যোগাযোগ বিভাগের প্রধান জয়রাম রমেশের একটি টুইটবার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

জয়রাম রমেশ বলেন, ‘কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি স্থিতিশীল আছেন। সরকারি নিয়ম অনুযায়ী তিনি এখন আইসোলেশনে থাকবেন।’

কংগ্রেসের দলীয় টুইট অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হয়েছেন। আমরা তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করি।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধীও চলতি সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন। 

এ ছাড়া কংগ্রেসের যোগাযোগ বিভাগের পবন খেরা, এমপি অভিষেক মনু সিংভি এবং রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাড়গেসহ কয়েকজন নেতা এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর আগে গত জুনে করোনায় আক্রান্ত হয়েছিলেন সোনিয়া গান্ধী। অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের আগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে কয়েক দফায় সময় চেয়েছিলেন তিনি। সে সময়ে করোনা জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

/প্রবা/এইচকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা