× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিবিয়ার উপকূলে নৌকায় আগুন, নিহত ৫০ শরণার্থী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৩ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে শরণার্থী বহনকারী একটি নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, নৌকাটিতে মোট ৭৫ জন ছিলেন। এর মধ্যে ২৪ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আইওএম এক বিবৃতিতে বলেছে, “সমুদ্রপথে শরণার্থীদের এমন মর্মান্তিক মৃত্যু ঠেকাতে জরুরি পদক্ষেপ প্রয়োজন।”

এর আগেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। গত মাসে ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ জনের মৃত্যু হয়েছিল। আইওএমের তথ্য অনুযায়ী, শুধু ২০২৩ সালেই ভূমধ্যসাগরে অন্তত ২ হাজার ৪৫২ অভিবাসী ও শরণার্থী মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লিবিয়া ইউরোপমুখী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। বর্তমানে প্রায় ৮ লাখ ৬৭ হাজার অভিবাসী সেখানে অবস্থান করছে। কিন্তু দেশটিতে চলমান সংঘাত, মিলিশিয়া নিয়ন্ত্রণ ও মানবাধিকার লঙ্ঘনের কারণে শরণার্থীদের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার কোস্টগার্ডকে সহায়তা দিলেও তারা প্রায়ই অভিবাসীদের ওপর নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজিতে জড়িত। অন্যদিকে ইউরোপীয় দেশগুলো নিজেদের সরকারি উদ্ধার অভিযান ধীরে ধীরে বন্ধ করে দেওয়ায় সমুদ্রযাত্রা হয়ে উঠেছে আরও বিপজ্জনক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা