× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না : নেতানিয়াহু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১২:০২ পিএম

বেনিয়ামিন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীরের দখলীকৃত এলাকায় নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনার অগ্রগতি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তিনি একটি চুক্তি স্বাক্ষর করেন, যা পশ্চিম তীরকে কার্যত দ্বিখণ্ডিত করে বসতি প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করবে।

এক অনুষ্ঠানে নেতানিয়াহু স্পষ্টভাবে বলেন, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এই জমি আমাদের। তিনি আরও জানান, এই পরিকল্পনার আওতায় শহরের জনসংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনায় ৩ হাজার ৪০০টি নতুন ইসরায়েলি বসতি নির্মাণের কথা রয়েছে। এতে দখলীকৃত পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরের বড় একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং অঞ্চলের হাজারো ইসরায়েলি বসতির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপিত হবে।

পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তারা এটিকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করে।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে দখলীকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের চোখে অবৈধ বলে বিবেচিত— এমনকি সেগুলো ইসরায়েলি অনুমোদিত হলেও।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা