প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৮ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৯ পিএম
সতীশ মণ্ডল
নেপালে দ্বিতীয় দিনের বিক্ষোভে পতন ঘটেছে সরকারের। সোমবার শুরু হওয়া বিক্ষোভে ১৯ জন নিহত হয়, মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) বিক্ষোভে নিহত হন আরও দুজন। নেপালে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে জেগে ওঠে জেন-জি যুবকরা। মঙ্গলবারের বিক্ষোভে যোগ দেয় সর্বস্তরের মানুষ। খবর : বিবিসির।
সতীশ মণ্ডল (২৬) নামে এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করছি। নেপালে দিনের পর দিন দুর্নীতি হয়েছে। প্রতিটি খাতে, বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে দুর্নীতি বাড়ছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা অনুরোধ করছি, নেপাল সরকার পদত্যাগ করুক।’