× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৫৯

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫২ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই আরও ৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন এক গর্ভবতী নারী, তার অনাগত শিশু ও আরও কয়েকজন শিশু।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার গাজা সিটিতে ব্যাপক সামরিক অভিযান চালায় ইসরায়েলি সেনারা। শাতি শরণার্থী শিবিরের কাছে এক গর্ভবতী নারীতার অনাগত শিশুকে হত্যা করে দখলদার বাহিনীএকই হামলায় আরও এক শিশুর প্রাণহানি ঘটেখবরটি নিশ্চিত করেছে আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা

এদিন গাজা সিটির দক্ষিণাংশের জায়তুন ও সাবরা এলাকায়ও তীব্র বোমাবর্ষণ চালানো হয়। এতে অন্তত ১০ জন নিহত হন। গত মাস থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত শহরের এক হাজারেরও বেশি ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা।

আল জাজিরার সাংবাদিক মোয়াথ আল-খালুত ঘটনাস্থল থেকে জানান, এক বাজারে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হন এবং বহু মানুষ আহত হয়। আতঙ্কে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তার ভাষায়, মানুষ জানে না কোথায় যাবে, কী করবে। তারা নিরাপদ আশ্রয় খুঁজছে, কিন্তু শহরের প্রতিটি কোণায় ইসরায়েলি সেনারা হামলা চালাচ্ছে।

এছাড়া দক্ষিণ গাজার দেইর আল-বালাহ এলাকায় আল-মাজরা স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ভয়াবহ খাদ্যসংকট দেখা দিয়েছে। সোমবার ক্ষুধা ও অপুষ্টিতে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে অনাহারে প্রায় ৩৫০ জন প্রাণ হারিয়েছেন, যাদের এক-তৃতীয়াংশ শিশু।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক মাসে গাজায় প্রবেশ করা মানবিক সহায়তার ট্রাক সংখ্যা প্রয়োজনের তুলনায় মাত্র ১৫ শতাংশ। তবুও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগস্টে জাতিসংঘ সমর্থিত আইপিসির দুর্ভিক্ষ সংক্রান্ত প্রতিবেদনের সত্যতা অস্বীকার করে একে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা