× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুদানে ভূমিধস, মৃত্যু ১ হাজারের বেশি মানুষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৯ এএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিম সুদানের মাররা পর্বতমালা এলাকায় ভয়াবহ ভূমিধসে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় পুরো একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং মাত্র একজন জীবিত আছেন।

সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ) স্থানীয় সময় সোমবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর সিএনএনের

সংগঠনটির নেতা আবদেলওয়াহিদ মোহাম্মদ নূর জানিয়েছেন, টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর রবিবার (৩১ আগস্ট) এ ভূমিধস ঘটেএসএলএম/এ বলছে, নিহতদের মধ্যে নারী, পুরুষশিশুরা রয়েছেন এবং তাদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর জরুরি সহযোগিতা প্রয়োজন

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভূমিধসে গ্রামটি সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে।

উল্লেখ্য, উত্তর দারফুর রাজ্যে সুদানি সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধে বিপর্যস্ত হয়ে বহু মানুষ আশ্রয়ের খোঁজে মাররা পর্বতমালার দিকে পালিয়ে যান। তবে ওই এলাকায় খাদ্য ও ওষুধের তীব্র সংকট বিরাজ করছে।

প্রায় দুই বছর ধরে চলমান এ গৃহযুদ্ধে সুদানের অর্ধেকের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে। কোটি মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং উত্তর দারফুরের রাজধানী আল-ফাশির বর্তমানে গোলাবর্ষণের কবলে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা