× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থাইল্যান্ডে আশ্রয় নিলেন গোটাবায়া রাজাপাকসে

প্রবা ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২২ ১৯:৫৫ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২২ ২০:১৫ পিএম

 সাবেক লঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে

সাবেক লঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে

বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো সাবেক লঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে থাইল্যান্ড পৌঁছেছেন। এর মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় কোনো দেশে আশ্রয় নিলেন গোটাবায়া।

সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৮টার সময় একটি চার্টার্ড ফ্লাইটে করে তিনি ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদ্বিনা এক দিন আগেই জানিয়েছিলেন, লঙ্কান সরকারও গোটাবায়ার থাইল্যান্ড সফরকে সমর্থন জানিয়েছে। এ ছাড়া তার কাছে কূটনৈতিক পাসপোর্ট থাকায় সাবেক প্রেসিডেন্ট দেশটিতে ৯০ দিন থাকাতে পারবেন।

দেশের অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়ে যান গোটাবায়া। সেখান থেকে পরদিনই সিঙ্গাপুর চলে যান। যেখানে দুই সপ্তাহ অবস্থানের সুযোগ পান তিনি। এর মধ্যে গত সপ্তাহে গোটাবায়াকে সিঙ্গাপুরে রাখতে আরও ১৪ দিনের ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিল লঙ্কান সরকার।

সে বিষয়ে অগ্রগতি না হওয়ায় থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছিল কূটনৈতিক সূত্র।

ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট অথরিটির (আইসিএ) বরাতে সিঙ্গাপুরের অভিবাসন দপ্তর নিশ্চিত করেছে, গোটাবায়া রাজাপাকসে ১১ আগস্ট সিঙ্গাপুর ত্যাগ করেছেন।

থাই পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, একটি নিরাপদ স্থানের খোঁজেই গোটাবায়া থাইল্যান্ডে  এসেছেন।

প্রবা/এনএস/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা