× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আকস্মিক বন্যায় পাকিস্তানে অন্তত ৩২১ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৮:২৭ পিএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর পাকিস্তানে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩২১ জনে দাঁড়িয়েছে। শনিবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বন্যায় সৃষ্ট ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে কর্মীরা হিমশিম খাচ্ছেন।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ি খাইবার পাখতুনখোয়া প্রদেশে সবচে বেশি ৩০৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের অধিকাংশই আকস্মিক বন্যা ও বাড়িঘর ধসে প্রাণ হারিয়েছেন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

নিহতদের মধ্যে ১৫ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে। এছাড়া বন্যায় কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন।

প্রাদেশিক উদ্ধার সংস্থার বরাতে এএফপি জানিয়েছে, প্রায় ২ হাজার উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সংস্থার মুখপাত্র বিলাল আহমেদ ফয়েজি এএফপিকে বলেন, ভারী বৃষ্টিপাত বেশ কিছু এলাকায় ভূমিধস এবং রাস্তাঘাট ভেসে যাওয়ায় ত্রাণ সরবরাহে বিশেষ করে ভারী যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স পরিবহনে সমস্যা হচ্ছে।জীবিতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এদিকে আবহাওয়া বিভাগ আগামী কয়েক ঘণ্টার জন্য পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এসময় জনগণকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

গতকাল শুক্রবার ত্রাণ অভিযানের সময় বৈরী আবহাওয়ার কারণে স্থানীয় সরকারের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা