× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাম্বিয়ায় রাস্তার পাশ থেকে ২৭ শরণার্থীর মরদেহ উদ্ধার

প্রবা ডেস্ক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ০৯:১১ এএম

গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ছবি : সংগৃহীত

গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ছবি : সংগৃহীত

জাম্বিয়ায় রাস্তার পাশ থেকে ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ইথিওপিয়া থেকে পাচার হওয়া শরণার্থীদের বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে বিবিসিকে বলেছেন, ‘পরিবহনের সময় তারা সম্ভবত শ্বাসরোধে মারা গেছেন। তাদের মধ্যে একজনকে জীবিত পাওয়া গেছে, যিনি নিঃশ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করছিলেন; তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।’

খবরে বলা হয়েছে, রাজধানী লুসাকার উত্তরের একটি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। স্থানীয় সময় রবিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টার দিকে সেখানকার কয়েকজন বাসিন্দা মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

আফ্রিকা অঞ্চলে মানব পাচারের একটি অন্যতম রুট হচ্ছে এই জাম্বিয়া। সাধারণত হর্ন অব আফ্রিকার দেশগুলো থেকে দক্ষিণ আফ্রিকায় মানব পাচার করতে এই পথ ব্যবহার করা হয়। মৃতদেহ থেকে পরিচয় সংক্রান্ত যেসব নথি উদ্ধার হয়েছে তাতে পুলিশ ধারণা করছে, মৃত ব্যক্তিরা ইথিওপিয়ার নাগরিক।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিক তদন্তে আমরা যা পেয়েছি তাতে মনে হচ্ছে, সেখানে মোট ২৮ জন ছিলেন। তারা সবাই পুরুষ এবং বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। সেগুলো চিমিনুকার রাস্তার পাশে মিনউড এনখোসিতে ফেলে দিয়েছিল অজ্ঞাত ব্যক্তিরা।’

মরদেহগুলো জাম্বিয়া ইউনিভার্সিটির টিচিং হসপিটালের মর্গে রাখা হয়েছে।

এর আগে গত অক্টোবরে প্রতিবেশী দেশ মালাউইতে একটি গণকবর থেকে ইথিওপিয়ার ২৫ শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। মালাউই পুলিশ বলেছিল, ভয়াবহ ওই ঘটনার সঙ্গে দেশটির সাবেক প্রেসিডেন্ট পিটার মুথারিকার সৎ ছেলের সম্পর্ক থাকার প্রমাণ তারা পেয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা