× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলের ২০ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৭:৩৪ পিএম

ইসরায়েলের ২০ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরগিরির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। 

শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। পরে জানায়, গ্রেপ্তারকৃতদের কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না। আর তাদের এমন বিচার করা হবে, যা সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে।

বুধবার (৬ আগস্ট) রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীকে ফাঁসিতে ঝোলায় ইরান। তিনি অপর এক পরমাণু বিজ্ঞানীর তথ্য দখলদার ইসরায়েলকে দিয়েছিলেন। ওই বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় প্রাণ হারান।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে সাংবাদিকদের বলেছেন, গুপ্তচরগিরির অভিযোগে গ্রেপ্তার হওয়া আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়েছে এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, বিচার বিভাগ গুপ্তচর এবং ইহুদিবাদীদের এজেন্টদের প্রতি কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করবে না। এবং কঠোর বিচারের মাধ্যমে, এগুলো উদাহরণ হিসেবে রাখা হবে এবং তদন্ত শেষে এসব ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে।

জানা গেছে, গত জুনে দখলদার ইসরায়েল ইরানে অতর্তিক হামলা চালায়। এ সময় গুপ্তচরদের সহায়তায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে তারা।

ইসরায়েলের সঙ্গে ইরানের দুই সপ্তাহব্যাপী যুদ্ধ হয়। যুদ্ধ শেষ হওয়ার পরই ইসরায়েলি গুপ্তচর ধরতে ব্যাপক ধরপাকড় শুরু করে ইরান। সঙ্গে গুপ্তচরদের দ্রুতসময়ের মধ্যে বিচার করে ফাঁসিতে ঝোলাচ্ছে দেশটি। গত কয়েক মাসে দেশটিতে অন্তত আট গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা