× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাজ্য

তোপের মুখে মন্ত্রী রুশনারা আলীর পদত্যাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ০০:৩১ এএম

যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রী রুশনারা আলী। ফাইল ফটো

যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রী রুশনারা আলী। ফাইল ফটো

সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। নিজের মালিকানাধীন একটি টাউনহাউস থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে ভাড়া এক লাফে ৭০০ পাউন্ড বাড়িয়ে বাড়ি ভাড়া দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট গত বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশনারা আলীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। গত বছর অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বেথনালগ্রিন ও স্টেপনি আসন থেকে তিনি পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন। লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ওই আসনে ২০১০ সাল থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন রুশনারা।

গত বছর লেবার পার্টি সরকার গঠনের পর গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হন রুশনারা আলী। যুক্তরাজ্য সরকারের এই পদকে ‘হোমলেসনেস মিনিস্টার’ বা গৃহহীন বিষয়ক মিনিস্টার বলা হয়। এটাই ছিল তার যুক্তরাজ্য সরকারে প্রথম কোনো দায়িত্ব লাভ। 

রুশনারার জন্ম সিলেটে। রুশনারার বয়স যখন সাত বছর, তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক করেছেন।

পূর্ব লন্ডনের বো এলাকায় অবস্থিত রুশনারা আলীর ওই বাড়িতে মাসিক ৩ হাজার ৩০০ পাউন্ড ভাড়ায় চারজন ভাড়াটে থাকতেন। তাদের নির্ধারিত মেয়াদি চুক্তি শেষ হওয়ার পর গত নভেম্বরে চার মাসের নোটিস দিয়ে বাড়ি ছাড়তে বলা হয়। পরে বাড়িটি ভাড়ার জন্য ৪ হাজার পাউন্ড মাসিক ভাড়ায় আবার তালিকাভুক্ত করা হয়। এ নিয়ে গৃহহীনদের দেখভালের দায়িত্ব থাকা ‘মিনিস্টার’ রুশনারা আলীর ব্যাপক সমালোচনা হয়।

উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো পদত্যাগপত্রে রুশনারা আলী লিখেছেন, ‘সরকারের উচ্চাকাঙ্ক্ষী কাজের পথে আমার অবস্থান যেন বিভ্রান্তির কারণ না হয়, সেজন্য আমি এই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা