× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫০ শতাংশ শুল্কারোপ

ভারতের ১৭ পোশাক কারখানা সরানোর পরিকল্পনা, গন্তব্য বাংলাদেশসহ ৪ দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১২:২৮ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৫ ১২:৩০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের তৈরি পোশাকপণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করায় দেশটির অন্যতম পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল বড় ধরনের চাপে পড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও গুয়াতেমালায় তাদের ১৭টি কারখানা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পার্ল গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক পল্লব বন্দ্যোপাধ্যায় জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দিনরাত ফোন পাচ্ছেন তিনি। তাদের মূল দাবি—ভারত থেকে উৎপাদন সরিয়ে অন্য দেশে নেওয়া হোক, নইলে অতিরিক্ত শুল্কের বোঝা তাদের কাঁধে চাপছে।

বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এরই মধ্যে সব ক্রেতা আমাকে ফোন করছেন। তারা চান, আমরা যেন উৎপাদন ভারত থেকে অন্য দেশে সরিয়ে নিয়ে যাই।’

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পার্ল গ্লোবালের মার্কিন ক্রেতার তালিকায় রয়েছে Gap এবং Kohl’s–এর মতো বৃহৎ ব্র্যান্ড। কিছু ক্রেতা এমন শর্ত পর্যন্ত দিয়েছে যে, যদি অতিরিক্ত শুল্কের বোঝা ভাগ করে নেওয়া হয়, তবেই তারা পণ্য কিনবে। তবে প্রতিষ্ঠানটির এমডি জানিয়েছেন, এ ধরনের শর্তে সমাধান সম্ভব নয়।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত এপ্রিল থেকে পাল্টা শুল্কনীতি চালু করে। প্রথমে ভারতের পোশাকপণ্যের ওপর শুল্কের হার ছিল তুলনামূলক কম। কিন্তু সময়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটলে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ পর্যন্ত করা হয়।

রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণ দেখিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। এদিকে ভারতের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ, আর চীনের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

এই পরিস্থিতিতে পার্ল গ্লোবালের মতো অনেক ভারতীয় প্রতিষ্ঠান নেপাল ও ইথিওপিয়ার মতো উদীয়মান উৎপাদনশীল দেশেও কারখানা সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।


সূত্র: রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা