× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ

পাল্টা শুল্ক পেল যেসব দেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১০:৩৯ এএম

আপডেট : ০২ আগস্ট ২০২৫ ১২:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার কয়েক ডজন দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৪১ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বিভিন্ন বাণিজ্য অংশীদারের সঙ্গে তার দেশের বাণিজ্য ঘাটতি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আলোচনার মাধ্যমে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য নির্ধারিত ১ আগস্টের সময়সীমার আগেই ট্রাম্প এই নতুন সমন্বিত পারস্পরিক শুল্কহার ঘোষণা করেছেন।

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভারত ২৫ শতাংশ, পাকিস্তান ১৯ শতাংশ এবং ভিয়েতনাম ২০ শতাংশ শুল্ক পেয়েছে। এ ছাড়া কোন দেশের ওপর কী হারে শুল্ক চাপানো হয়েছে, তার তালিকা নিচে দেওয়া হলো।

অস্ট্রেলিয়া, ১০ শতাংশ, আফগানিস্তান ১৫, আলজেরিয়া ৩০, অ্যাঙ্গোলা ১৫, বলিভিয়া ১৫, বসনিয়া ও হার্জেগোভিনা ৩০, বতসোয়ানা ১৫, ব্রাজিল ১০, ব্রুনাই ২৫, কম্বোডিয়া ১৯, কানাডা ৩৫, ক্যামেরুন ১৫, চাদ ১৫, কোস্টারিকা ১৫, কোত দিভোয়ার ১৫, ডিআর কঙ্গো ১৫, ইকুয়েডর ১৫, ইউরোপীয় ইউনিয়ন ০-১৫ শতাংশ, ইকুয়েটোরিয়াল গিনি ১৫, ইরাক ৩৫, ইসরায়েল ১৭, ফকল্যান্ড আইল্যান্ডস ১০, ফিজি ১৫, ঘানা ১৫, গায়ানা ১৫, আইসল্যান্ড ১৫, ভারত ২৫, ইন্দোনেশিয়া ১৯, জাপান ১৫, জর্ডান ১৫, কাজাখস্তান ২৫, লাওস ৪০, লেসোথো ১৫, লিবিয়া ৩০ এবং লিখটেনস্টাইনের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এ ছাড়া মাদাগাস্কার ১৫ শতাংশ, মালাউই ১৫, মালয়েশিয়া ১৯, মরিশাস ১৫, মলদোভা ২৫, মোজাম্বিক ১৫, মিয়ানমার ৪০, নামিবিয়া ১৫, নাউরু ১৫, নিউজিল্যান্ড ১৫, নিকারাগুয়া ১৮, নাইজেরিয়া ১৫, উত্তর মেসিডোনিয়া ১৫, নরওয়ে ১৫, পাকিস্তান ১৯, পাপুয়া নিউ গিনি ১৫, ফিলিপাইন ১৯, সার্বিয়া ৩৫, দক্ষিণ আফ্রিকা ৩০, দক্ষিণ কোরিয়া ১৫, শ্রীলঙ্কা ২০, সুইজারল্যান্ড ৩৯, সিঙ্গাপুর ১০, সিরিয়া ৪১, তাইওয়ান ২০, থাইল্যান্ড ১৯, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ১৫, তিউনিসিয়া ২৫, তুরস্ক ১৫, উগান্ডা ১৫, যুক্তরাজ্য ১০, ভানুয়াতু ১৫, ভেনেজুয়েলা ১৫, ভিয়েতনাম ২০, জাম্বিয়া ১৫ এবং জিম্বাবুয়ের ওপর ১৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা