× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১০:৩৪ এএম

আপডেট : ০২ আগস্ট ২০২৫ ১০:৩৫ এএম

সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত । ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত । ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি শ্রমিক

শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ বলেন, দুর্ঘটনাটি ঘটে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। সোজা পথে চলার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, আহত দুই ব্যক্তি হলেন মো. হাবিব বিশ্বাস (৪৫), মণীরাম চন্দ্র বাস (৪০)। তাদেরকে চিকিৎসার জন্য কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িচালক সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স গত মে মাস থেকে মেয়াদোত্তীর্ণ ছিল। এই ঘটনাটি ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কারণে তদন্ত করা হচ্ছে।

পুলিশ এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহত ও আহতদের নিয়োগকর্তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। পাশাপাশি, পুলিশ পুসপাকমের মাধ্যমে গাড়ির যান্ত্রিক অবস্থা পরীক্ষা করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা