× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ায় ভূমিকম্প

হাওয়াই থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ১১:৪৯ এএম

আপডেট : ৩০ জুলাই ২০২৫ ১৫:৩১ পিএম

 হাওয়াই থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। এরপর যুক্তরাষ্ট্র, জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের বন্দর থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন কোস্টগার্ড। 

বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, সুনামি ঢেউ আঘাত হানার আশঙ্কায় হাওয়াইয়ের সব বাণিজ্যিক বন্দর থেকে জাহাজ সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। হনলুলুর কোস্টগার্ডের ক্যাপ্টেন বাণিজ্যিক জাহাজগুলোকে দ্রুত বন্দর ছাড়ার নির্দেশ দিয়েছেন। 

কোস্টগার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘সব বন্দরেই বাহির থেকে আসা জাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’

এর আগে রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।

এছাড়া তাইওয়ানের পাশাপাশি এশিয়ার দেশ ফিলিপাইন ও ইন্দোনেশিয়াও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি পেরু, ইকুয়েডর ও চীনেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

জাপান ও যুক্তরাষ্ট্রের পুরো পশ্চিম উপকূলজুড়ে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া জাপানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাইওয়ানও সুনামি সতর্কতা জারি করেছে। রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় জানান, এটি ‘গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ‘বিধ্বংসী সুনামি ঢেউয়ের’ আশঙ্কা রয়েছে এবং কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাপানের কর্মকর্তারাও জানিয়েছেন, তাদের উপকূলীয় অঞ্চলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।

এর কিছুক্ষণ পর রাশিয়ার একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে যথাক্রমে ১৪৭ ও ১৩১ কিলোমিটার দূরে ৬.৯ ও ৬.৩ মাত্রার আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস আল জাজিরাকে জানান, পরিস্থিতি গুরুতর বলে মনে হচ্ছে। তিনি বলেন, ‘এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই সঠিক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা