× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জি ৭-এর বেঁধে দেওয়া মূল্যসীমা না মানায় ভারতকে স্বাগত জানিয়েছে রাশিয়া

প্রবা ডেস্ক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১০:৪২ এএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১১:৪৬ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার তেলের ওপর জি ৭ ও তার মিত্রদের নির্ধারিত মূল্যসীমাকে সমর্থন না করায় ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মস্কো।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রুশ উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শুক্রবার (৯ ডিসেম্বর) দেশটিতে ভারতের রাষ্ট্রদূত পবণ কাপুরের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'উপ-প্রধানমন্ত্রী রাশিয়ার তেলের মূল্যসীমাকে সমর্থন না করার ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। গত ৫ ডিসেম্বর জি ৮ দেশ এবং তাদের মিত্ররা এ মূল্যসীমা আরোপ করেছিল।'

নোভাক আরও জানান, রাশিয়া জ্বালানি সঙ্কটের মধ্যে পূর্ব ও দক্ষিণের দেশগুলোতে জ্বালানি রপ্তানি করে কিছুটা বৈচিত্র্য এনেছে। পাশাপাশি জ্বালানি সরবরাহের জন্য তার চুক্তিগত বাধ্যবাধকতাগুলো যথেষ্ট দায়িত্বের সঙ্গে পূরণ করে যাচ্ছে।

এর আগে গত সেপ্টেম্বরে জি ৭ দেশগুলো রাশিয়া থেকে তেল আমদানির ওপর মূল্যসীমা আরোপ করতে সম্মত হয়।

রুশ মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়, ২০২২ সালের প্রথম আট মাসে ভারতে রাশিয়া থেকে তেল আমদানি বেড়ে ১৬ দশমিক ৩৫ মিলিয়ন টন হয়েছে।

অর্থাৎ মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ চলা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে যাচ্ছে। আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির তেল কেনার সিদ্ধান্তকে সমর্থন করেও নানা সময় নানা বিবৃতি দিয়েছে।

গ্রীষ্মকালে রাশিয়া পরিণত হয় ভারতে তেল চালানকারী দ্বিতীয় দেশ। শুধু তাই নয়, রাশিয়া এ সময়ের মধ্যে ভারতে তেল, কয়লাসহ বিভিন্ন পণ্যের রপ্তানিও বাড়িয়েছে।

পবণ কাপুরের সঙ্গে বৈঠকে নোভাক ভারতের জ্বালানি বিষয়কমন্ত্রী হরদীপ সিং পুরীকে আন্তর্জাতিক ফোরাম, রাশিয়া জ্বালানি সপ্তাহ ২০২৩-এ অংশ নিতে আমন্ত্রণ জানান। যা আগামী বছর ১১ থেকে ১৩ অক্টোবর মস্কোতে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা